• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

অস্কারে যাচ্ছে না ‘সাবা’, রাজীবের ক্ষোভ

বিনোদন ডেস্ক    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পি.এম.
‘সাবা’ সিনেমার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। সংগৃহীত ছবি

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘সাবা’ অস্কারের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পায়নি। বরং এ বছর এই প্রতিযোগিতায় মনোনীত হয়েছে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ‘সাবা’র অভিনেত্রী মেহজাবীনের স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব।

আগামী বছর অনুষ্ঠিত হবে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)। প্রতি বছর বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র মনোনীত হয়। গতকাল এক সংবাদ সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটি ঘোষণা করে, এবার দেশের পক্ষ থেকে পাঠানো হবে ‘বাড়ির নাম শাহানা’।

ঘোষণার পরপরই ফেসবুকে হতাশা প্রকাশ করেন আদনান আল রাজীব। তিনি লিখেন, “একটি চলচ্চিত্র যখন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসরে স্বীকৃতি পায়, আর দেশের অস্কার কমিটি তাকে গুরুত্ব দেয় না, তখন তা হতাশাজনক। ‘বাড়ির নাম শাহানা’ হয়তো ভালো সিনেমা, কিন্তু দেশের প্রতিনিধিত্ব শক্তিশালী করতে হলে ‘সাবা’ অনেক বেশি যোগ্য ছিল।”

রাজীব সমালোচনা করে আরও বলেন, “আমাদের কমিটিগুলো প্রকৃত উদ্দেশ্যে কাজ করে না। যে দেশ তার সংস্কৃতিকে বিশ্বমঞ্চে সঠিকভাবে উপস্থাপন করতে পারে না, সে দেশ কখনো এগোতে পারবে না। আমরা পিছিয়ে আছি কারণ ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়।”

রাজীবের সমালোচনার সঙ্গে একমত হয়েছেন নির্মাতা নুহাশ হুমায়ূন। তিনি মন্তব্য করেন, “আমি রাজীবের সঙ্গে একমত। ব্যক্তিগতভাবে আমার কাছে ‘সাবা’ ছবিটিই বেশি ভালো লেগেছে।”

এদিকে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’ একজন তালাকপ্রাপ্ত নারীর সংগ্রামী জীবনের গল্প। আনান সিদ্দীকা অভিনীত এই সিনেমাটি লন্ডন, শিকাগো, মেলবোর্ন ও মুম্বাইয়ের মতো আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’