• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ভারতে ইউনূসকে অসুর রূপে উপস্থাপন করায় লেবার পার্টির তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসকে অসুরের মুখাবয়বে উপস্থাপন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। 

সোমবার ( ২৯ সেপ্টেম্বর ) লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান সাক্ষরিত এক বিবৃতিতে ডাঃ ইরান বলেন, লেবার পার্টি মনে করে ডক্টর ইউনুসকে  অসুরের চেহারার আদলে দেবী দুর্গার পায়ের নিচে উপস্থাপন এবং   কেবল একজন ব্যক্তির প্রতি অপমান নয়, বরং গোটা বাংলাদেশের জাতীয় গৌরব ও সমগ্র  জনগণের মর্যাদার ওপর নগ্ন আঘাত করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশবিরোধী মানসিকতার চরম বহিঃপ্রকাশ এবং দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার হীন চক্রান্ত।

ডাঃ ইরান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে খুনি হাসিনার পতন এবং ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান ভারতীয় মহল সহজভাবে মেনে নিতে পারেনি। সেই হতাশা ও অসন্তুষ্টি থেকেই তারা ড. ইউনূসকে হেয় করার নোংরা উদ্যোগ নিয়েছে। অথচ ড. ইউনূস শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের কাছে গৌরবের প্রতীক। তাঁকে অবমাননার মাধ্যমে মুলত বাংলাদেশের জনগণকেই অপমান করা হয়েছে, যা দেশপ্রেমিক শক্তিকে গভীরভাবে মর্মাহত করেছে।

তিনি বলেন, ভারত সরকারকে অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। একই সঙ্গে ভারতে আশ্রিত গনহত্যায় জড়িত পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী খুনি হাসিনা ও তার সহযোগীদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারত ক্ষমা না চাইলে বাংলাদেশ লেবার পার্টি ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা, বিক্ষোভ মিছিল সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের