• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

এশিয়া কাপে সেরা বোলার কুলদীপ, তালিকায় মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পি.এম.
এবারের এশিয়া কাপে সবচেয়ে সফল বোলার ভারতের কুলদীপ যাদব। সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপ ছিল জমজমাট। পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ভারত। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে সেরা বোলারদের তালিকায় আধিপত্য পাকিস্তানিদেরই।

সবচেয়ে সফল বোলার ভারতের চায়নাম্যান কুলদীপ যাদব। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত বোলিং করে ৭ ম্যাচে ১৭ উইকেট শিকার করেছেন তিনি। ফাইনালে নিয়েছেন ৪ উইকেট। ওভারপ্রতি রান খরচ করেছেন মাত্র ৬.২৭।

দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। ৭ ম্যাচে তার শিকার ১০ উইকেট, ইকোনমি রেট ৬.৬০। তালিকার তিনে আছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকী। সুপার ফোরে খেলার সুযোগ না পেলেও মাত্র ৩ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানও জায়গা পেয়েছেন সেরা পাঁচে। ৬ ম্যাচে তার সংগ্রহ ৯ উইকেট। ফাইনালে বাজে বোলিং করলেও পাকিস্তানের হারিস রউফ আছেন তালিকার পাঁচে। ৫ ম্যাচে তার শিকারও ৯ উইকেট।

এক নজরে সেরা পাঁচ বোলার

  • কুলদীপ যাদব (ভারত) – ১৭ উইকেট (৭ ইনিংস)
  • শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান) – ১০ উইকেট (৭ ইনিংস)
  • জুনায়েদ সিদ্দিকী (সংযুক্ত আরব আমিরাত) – ৯ উইকেট (৩ ইনিংস)
  • মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) – ৯ উইকেট (৬ ইনিংস)
  • হারিস রউফ (পাকিস্তান) – ৯ উইকেট (৫ ইনিংস)

 

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে