• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পূজামণ্ডপে দেবী আরাধনায় ব্যস্ত ভক্তরা

রাজবাড়ী প্রতিনিধি    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হলেও সপ্তমী থেকেই মূল পূজা শুরু হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকেই দেবীর অন্নভোগ আরম্ভ এবং দেবীকে ষোড়শ উপাচারে পূজিত করা হয়। বিশ্বাস করা হয়, এই তিথিতেই দেবী জাগ্রত হয়ে অশুভ শক্তি দমন করেন।

হিন্দু শাস্ত্র অনুযায়ী, এবার দেবী গজ বা হাতিতে চড়ে আসছেন। এর প্রতীকী অর্থ মর্ত্যলোক ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।

সকালে নবত্রিকা স্থাপনের মধ্য দিয়ে পূজা শুরু হয়। কদলী (কলা), কচু, হলুদ, জয়ন্তী, বেল, দাড়িম্ব (ডালিম), অশোক, মান ও ধান এই নয়টি উদ্ভিদকে একত্র করে কলাবউ রূপে দেবীর ডান পাশে প্রতিস্থাপন করে পূজা করা হয়। পরে দেবীকে স্নান, চক্ষুদান, বস্ত্র, নৈবেদ্য, পুষ্প, চন্দন, ধূপ ও দীপ নিবেদন করে আরাধনা করা হয়।

রাজবাড়ীতে এ বছর পাঁচটি উপজেলায় ৪৪০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশে সকাল থেকে পূজামণ্ডপগুলোতে ভক্তদের ভিড় দেখা গেছে।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার