• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

টাঙ্গাইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলে র‌্যালি, আলোচনা সভা এবং কুকুর ও বিড়ালের জলাতঙ্ক রোগের ফ্রি ভ্যাক্সিনেশনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। রোববার(২৮ সেপ্টেম্বর) সকালে ‘জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে’ প্রতিপাদ্যে সদর উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে শেষ হয়। এ সময় কুকুর ও বিড়ালের জলাতঙ্ক রোগের ফ্রি ভ্যাক্সিনেশনের কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ভেটেরিনারী অফিসার ডা. রৌশনী আক্তার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, দৈনিক মজলুমের কণ্ঠের সহকারী সম্পাদক এসএম আওয়াল মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন। স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সদর উপজেলা ভেটেনারী সার্জন ডা. মো. শাহীন আলম।

এ সময় বিভিন্ন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, ভেটেনারী সার্জন, খামার মালিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন। শেষে জলাতঙ্ক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলায় তিন শতাধিক কুকুর ও বিড়ালকে ফ্রি ভ্যাক্সিনেশন করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার