• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গোয়ালন্দে নূরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর গোয়ালন্দে নূরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় মোঃ রাসেল মণ্ডল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার মোঃ রাসেল মণ্ডল গোয়ালন্দ পৌরসভা ৫নং ওয়ার্ডের ক্ষদিরাম সরকার পাড়ার আঃ সামাদ মণ্ডলের ছেলে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব।

তিনি জানান, গত রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাসেল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “ভিডিও ফুটেজে দেখা গেছে, মোঃ রাসেল মণ্ডল নূরাল পাগলার মরদেহে আগুন দিচ্ছে। সেই ফুটেজের ভিত্তিতেই তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

এ কর্মকর্তা আরও জানান, নূরাল পাগলার ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লার দায়ের করা গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা ও কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার মামলায় মোঃ রাসেল মণ্ডলকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আজাদ মোল্লার মামলায় ১১ জন ও এসআই সেলিম মোল্লার মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট নূরাল পাগলার মৃত্যু হলে দরবার প্রাঙ্গণে তাকে দাফন ও কাবা শরীফের আদলে একটি স্থাপনা নির্মাণ করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজ শেষে বিক্ষোভ চলাকালে পুলিশ ও তৌহিদি জনতার সংঘর্ষ হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং দরবারে হামলা চালিয়ে কবর থেকে মরদেহ উত্তোলন করে পুড়িয়ে ফেলা হয়। এসময় নূরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা নিহত হন। ওই রাতেই পুলিশ এবং পরে ৮ সেপ্টেম্বর ভক্ত পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার