• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাঁশখালীতে ইয়াবা ও গাঁজা সেবনকালে ৩জন আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় সাধনপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়েছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম সূর্যখেলা পাড়ার ইস্কন মন্দির সংলগ্ন দুটি বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন- সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের মৃত আবদুল হকের ছেলে হাসান মনসুর (৫৪), একই ইউনিয়নের মৃত খুইল্যা মিয়ার ছেলে মোঃ সিরাজ (৫২) এবং ওসমান গণির ছেলে খোরশেদ আলম (২৪)।

চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কার্যালয়ের উপপরিদর্শক একেএম আজাদ উদ্দিন জানান, সেবনকৃত ইয়াবা ও গাঁজার অবশিষ্টাংশ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত হাসান মনসুর ও মোঃ সিরাজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং খোরশেদ আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন বলেন, ‘মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এ ধরনের অপরাধে আমরা কাউকে ছাড় দেব না। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযানে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার