• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ভারতকে ট্রফি দিতে শর্ত পিসিবি সভাপতির

স্পোর্টস ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে মাঠের লড়াই শেষ হলেও ট্রফি প্রদানের মঞ্চে তৈরি হয় বিব্রতকর পরিস্থিতি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। ফলে আয়োজকরা বাধ্য হয়ে আনুষ্ঠানিক প্রেজেন্টেশন অনুষ্ঠান বাতিল করেন। খালি হাতেই মাঠ ছাড়তে হয় চ্যাম্পিয়ন ভারতকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রফিটি বর্তমানে দুবাইয়ে এসিসির সদর দপ্তরে রাখা আছে। তবে ট্রফি ভারতকে দিতে শর্ত জুড়ে দিয়েছেন নাকভি। তিনি চান, একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে নিজের হাতেই ভারতীয় দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দিতে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায়, পিসিবির সভাপতির প্রস্তাবে ভারতের রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে কোথায়, কবে, কখন এই অনুষ্ঠান হবে বা হতে পারে তা অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেল।

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে ভারত। ফাইনালে হারানোর মধ্য দিয়ে সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে সালমান আলিদের তিনবার হারায় শুভমান গিলরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!