• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘ওরা ট্রফি নিয়ে পালিয়েছে’-সূর্যকুমারের দাবি

স্পোর্টস ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ পি.এম.
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব -ছবি সংগৃহীত

এশিয়া কাপের ফাইনাল শেষে ভারত-পাকিস্তান ম্যাচের ট্রফি বিতরণের ঘটনা নিয়ে বিতর্ক থামছে না। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব নতুন মাত্রা যোগ করেছেন, দাবি করে বলেছেন, ভারতীয় দল অপেক্ষা করলেও এসিসি কর্মকর্তারাই ট্রফি নিয়ে ‘পালিয়ে গেছেন’।

রোববার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পর ভারতীয় দল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে শিরোপা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। কিছুক্ষণের মধ্যেই নাকভি ট্রফি না দিয়েই মাঠ ত্যাগ করেন। এ ঘটনার পর বিভিন্ন গুঞ্জন ছড়ায়, ভারতীয় ক্রিকেট বোর্ড বা সরকারই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে।

কিন্তু ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমার জানান, এটি সম্পূর্ণ খেলোয়াড়দের সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, “পুরো টুর্নামেন্টে বিসিসিআই বা সরকারের পক্ষ থেকে আমাদের কিছুই বলা হয়নি। আমরা মাঠেই নিজেদের সিদ্ধান্ত নিয়েছিলাম।”

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “আমরা মাঠে দাঁড়িয়ে ছিলাম। দেখছিলাম তারা (এসিসি কর্মকর্তারা) মঞ্চে নিজেদের মধ্যে কথা বলছিলেন। এক পর্যায়ে একজন প্রতিনিধি ট্রফি নিয়ে চলে গেল। সত্যি বলতে, ওরা ট্রফি নিয়ে পালিয়ে গেছে।”

এ বিষয়ে এসিসি বা মহসিন নাকভির এখনো আনুষ্ঠানিক কিছু জানাননি। তবে ‘ক্রিকবাজ’-এর প্রতিবেদন অনুযায়ী, নাকভি ভারতীয় দলকে ট্রফি ও পদক দেওয়ার শর্তে রাজি হয়েছেন। তিনি চান, নিজের হাতে সেগুলো ভারতীয় দলের হাতে তুলে দেওয়া হোক। তবে বর্তমান পরিস্থিতিতে এমন কোনো অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা আপাতত কম, এবং তার সময়, স্থান ও আয়োজনের বিস্তারিত এখনও নিশ্চিত হয়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা