• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাজবাড়ীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ী জেলার সাংবাদিকদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ এবং সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারেমা মানজুরা। উপস্থিত ছিলেন, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মুহাম্মদ কামাল হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশ-এর রাজবাড়ী ও ফরিদপুর জেলার প্রতিনিধি ডা. এরফান আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সোহেল, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, সহসম্পাদক জাহাঙ্গীর হোসেন, মো. সাজিদ হোসেন, সদস্য মো. মোশারফ হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানের শুরুতে মেডিকেল অফিসার ডা. সোহেল টাইফয়েড টিকাদান কর্মসূচির লক্ষ্য, সময়সূচি ও জনসচেতনতা বৃদ্ধির বিষয় তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। এজন্য জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের বিশেষ ভূমিকা রয়েছে।”

তিনি আরও জানান, “এ বছর রাজবাড়ী জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৩ লক্ষ ১১ হাজার ৭২১ জন শিশুকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা হবে।”

অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করেছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI), স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, Gavi, PATH, UNICEF এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী