• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

‘আমরা সবাই বাংলাদেশি, দেশের হয়ে খেলতে এসেছি’

স্পোর্টস ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হয়েছে। তবে ঝড়ো বৃষ্টির কারণে অনুশীলন কিছুটা বিঘ্নিত হয়েছে। জাতীয় দলের গোলকিপার মিতুল মারমা জাতীয় দলের পাশাপাশি খাগড়াছড়িতে ঘটে যাওয়া ঘটনায়ও মন্তব্য করেছেন।

মিতুল বলেন, “শুধু পাহাড় নয়, দেশের কোনও জায়গায় এমন ঘটনা হওয়া উচিত নয়। তাই স্ট্যাটাস দিয়েছিলাম। আমরা সবাই বাংলাদেশি। এখন আমি দেশের জন্য খেলার জন্য এখানে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের জন্যই ভালো।”

বর্তমান দলে ২৯ জন খেলোয়াড় রয়েছেন, তাই প্রতিদ্বন্দ্বিতা খুব বেশি। মিতুল চোটের কারণে নেপালের বিপক্ষে খেলতে পারেননি। হংকং ম্যাচে তিনি ভালো করার লক্ষ্য নিয়েছেন। তিনি বলেন, “নেপালের বিপক্ষে খেলতে পারিনি, তাই হংকংয়ের বিপক্ষে দেশের হয়ে ভালো কিছু করতে চাই। সব পজিশনে প্রতিদ্বন্দ্বিতা অনেক। খামখেয়ালি থাকার সুযোগ নেই। আমি আমার সর্বোচ্চটা দেব। হোম ম্যাচ গুরুত্বপূর্ণ, চেষ্টা করবো দুটো ম্যাচই জেতার।”

মিডফিল্ডার সোহেল রানা বলেন, “আমরা ঘরের মাঠে ম্যাচ জিততে চাই। সমর্থকদের উৎসাহ আমাদের জন্য বড় প্রেরণা। কোয়ালিফাই করতে হলে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। যেভাবেই হোক, জিততেই হবে।”

সোহেল আরও বলেন, “হংকংয়ের বিপক্ষে আমাদের করতে হবে যেসব কাজ, সেগুলো সঠিকভাবে করতে না পারলে কঠিন হয়ে যাবে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে, আমরা জেতার মতো দল।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে