• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

এসিসি বৈঠকেও ঝুলে রইল ট্রফি ইস্যু

স্পোর্টস ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পি.এম.
ভারতীয় ক্রিকেট দল। সংগৃহীত ছবি

এশিয়া কাপ ফাইনালের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেট দল। ওই ঘটনার পর থেকে চলতে থাকে নাটকীয় সব পরিস্থিতি। বিতর্ক সমাধানে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি আপাতত এসিসির পাঁচ টেস্ট খেলুড়ে দেশের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত এসিসির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা। বৈঠকের সভাপতিত্ব করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এসিসি প্রধান মোহসিন নাকভি। ভারতের হয়ে অংশ নেন বিসিসিআই প্রতিনিধি রাজীব শুক্লা।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালের পর ভারতীয় খেলোয়াড়রা ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানালে তা নিজেই সরিয়ে নেন নাকভি। এরপরই শুরু হয় বিতর্ক। এ নিয়ে পাঁচ দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলাদা বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিসিসিআই ইতোমধ্যেই জানিয়েছে, প্রয়োজনে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছেও তোলা হবে।

এদিনের বৈঠকে এসিসির সহ-সভাপতি নির্বাচন ও আসন্ন টুর্নামেন্টের সময়সূচি নিয়েও আলোচনার কথা থাকলেও কোনো সিদ্ধান্ত হয়নি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে