• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পি.এম.
সংগৃহীত ছবি

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা) রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে, পালোমপন শহরের পশ্চিমে। অগভীর কেন্দ্র হওয়ায় কম্পন আশপাশের এলাকায় তীব্রভাবে ছড়িয়ে পড়ে।

ইউএসজিএস-এর প্রাথমিক মডেল অনুযায়ী, এই মাত্রার ভূমিকম্পে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারে। বিশেষ করে দুর্বল ও অপরিকল্পিত ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবে সুনামির ঝুঁকিও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভিসায়ান দ্বীপপুঞ্জজুড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ প্রবল কম্পন অনুভব করেছেন বলে ধারণা করা হচ্ছে। অনেক এলাকায় ঘরবাড়ি কেঁপে ওঠে, আতঙ্কে মানুষ দৌড়ে বাইরে বেরিয়ে আসে।

সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে সেবু ও লেইতে দ্বীপের উত্তরাঞ্চলে। তবে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি। জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

এদিকে স্থানীয় প্রশাসন উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে। জনগণকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম