• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পি.এম.
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) ব্যাখ্যা দিতে হবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ব্যাখ্যা না দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন এনসিপি নেতা।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগাম নির্বাচনের আগে নিরপেক্ষ সদস্যদের রেখে বাকিদের পদত্যাগ করতে হবে। তিনি অভিযোগ করেন, সিইসি এ এম এম নাসির উদ্দিন ভদ্র ভাষায় কথা বললেও তার কার্যকলাপে নিরপেক্ষতার অভাব রয়েছে।

তিনি আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে সিইসির উচিত নিরপেক্ষ থাকা। কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা বা ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানানো গ্রহণযোগ্য নয়। “শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে এবং জবাবদিহির আওতায় আসতে হবে,” মন্তব্য করেন তিনি।

সিইসি যদি জবাবদিহির আওতায় না আসেন, তাহলে নির্বাচন কমিশন ঘেরাও করে তাকে পদত্যাগে বাধ্য করার ঘোষণা দেন এনসিপি মুখ্য সমন্বয়ক।

এছাড়া তিনি দাবি করেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিষয়ে জাতিসংঘের রিপোর্টে প্রমাণ রয়েছে, চাইলে সরকার এখনই এই দলগুলো নিষিদ্ধ করতে পারে। একই সঙ্গে কয়েকজন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ আছে বলেও উল্লেখ করেন তিনি। নাসীরুদ্দীন জানান, উপদেষ্টাদের দুর্নীতির বিরুদ্ধে শিগগিরই শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের