• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কালিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি    ১ অক্টোবর ২০২৫, ০১:২৪ পি.এম.
চেয়ারম্যান মোঃ জারজিদ মোল্যা। ছবি: ভিওডি বাংলা

নড়াইলের কালিয়া উপজেলার ১১ নং পিরোলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জারজিদ মোল্যার বিরুদ্ধে দূর্নীতির ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় ১৯ আগষ্ট ওই ইউনিয়নের সকল ইউপি সদস্যরা চেয়ারম্যানের  দুর্নীতির ও অনিয়মের  শাস্তির দাবিতে  ইউএনও কালিয়া বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তবে এর আগেও ওই চেয়ারম্যান চাল চুরির অপবাদে জেল খেটেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,  বর্তমান চেয়ারম্যান মোঃ জারজিদ মোল্যা ইউনিয়ন পরিষদে কোন মাসিক মিটিং করেন না। সদস্যদের স্বাক্ষর জাল করে ইউপি সচিব মোঃ ইব্রাহিম হুসাইন এর সহযোগিতায় রেজুলেশন খাতায় বিভিন্ন প্রকল্পের নামের তালিকা করে উপজেলায় জমা দেন। প্রকল্প বাস্তবায়ন কমিটির নামের তালিকা নিজের ইচ্ছামত করেন এবং উপজেলা মাসিক মিটিংয়ে ও তিনি হাজির হন না। চেয়ারম্যান এর স্বেচ্ছাচারিতায় ও ইউপি সচিব এর সার্বিক সহযোগিতায় বিভিন্ন প্রকল্পের টাকা উত্তোলন সহ বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি, কাবিখা, টি, আর প্রকল্পের কাজ না করে মনগড়া প্রকল্প বাস্তবায়ন কমিটি করে রেজুলেশনে ইউপি সদস্যদের স্বাক্ষর জাল করে বিল উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন ইউপি সদস্যরা।

এ বিষয়ে চেয়ারম্যান মোঃ জারজিদ মোল্যাকে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়। 

অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া  গতবছরের আগষ্ট থেকে ১২ টি মিটিংয়ের মাত্র ০১ টি মিটিংয়ে তিনি হাজির হয়েছেন।  এতে ওই ইউনিয়নের উন্নয়ন মুলক কাজ ব্যহত হচ্ছে।  এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার