• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রদল নেতা

নোয়াখালী প্রতিনিধি    ২ অক্টোবর ২০২৫, ০২:৫৯ পি.এম.
ছাত্রদল নেতার নাম মো. সাইফুল ইসলাম রিয়াদ। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। 

বুধবার (১ অক্টোবর) বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। 

জানা গেছে, অভিযুক্ত ছাত্রদল নেতার নাম মো. সাইফুল ইসলাম রিয়াদ। তিনি উপজেলার চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরবগুলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলার সৈকত কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

অন্যদিকে ছাত্রদল নেতার সাথে পালানো ওই গৃহবধূর নাম  সুমাইয়া আক্তার। তিনি একই এলাকার প্রবাসী মো. রাশেদের স্ত্রী। তাদের চার বছরের এক পুত্রসন্তান রয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, সুমাইয়া আক্তার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছেন। তারা অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছেন না। 

প্রবাসী রাশেদের বাবা আবুল খায়ের বলেন, আমার ছেলের বউ স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়েছে। রিয়াদ ছাত্রদল করে, তাই কেউ কিছু বলতে সাহস পায়নি। আমি এখন অনেকটা অসহায় অবস্থায় আছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতা বলেন, রিয়াদ প্রায় সময় এলাকার মেয়েদের উত্যক্ত করত। ছাত্রদল করার কারণে তার বিরুদ্ধে মুখ খোলা যেত না। এখন সে যা করেছে, তাতে আমাদের সমাজে অস্থিরতা তৈরি হয়েছে। তার শাস্তি হওয়া উচিত।

চরকিং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, রিয়াদ ছাত্রদলের রাজনীতি করে। তার সঙ্গে অনেক নেতার ছবি আছে। পাশাপাশি অনেক মিছিল মিটিংয়ের ছবি সে ফেসবুকেও দিয়েছে। সে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী। তার এমন কর্মকাণ্ড আমাদের বিব্রত ও লজ্জিত করেছে।

অভিযুক্ত রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার