• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

চৌগাছার ভারত সীমান্তের বাওড় থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

যশোর প্রতিনিধি    ২ অক্টোবর ২০২৫, ০৪:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যশোরের চৌগাছার ভারত সীমান্তের কুলিয়ার বাওড় থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে চৌগাছা থানা পুলিশ।

বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় জনগণ বাওড়ের পটের নিচে মানুষ সদৃশ্য কিছু দেখতে পেলে তারা চৌগাছা থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে। এ সময় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। তবে কঙ্কালটি কুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের বলে দাবি করছেন তার ছেলে সোহাগ হোসেন।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) ময়না তদন্তের জন্য কঙ্কালটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ৯ মাস আগে কুলিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) নিখোঁজ হয়। সে সময় আব্দুর রাজ্জাকের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তার কোন সন্ধান পাননি। একপর্যায়ে তারা আব্দুর রাজ্জাকের ফিরে আসার বিষয়টি ছেড়ে দেন। বুধবার বিকেলে কুলিয়া গ্রামের অজ্ঞাতনামা ব্যক্তি বাওড়ে ঠেলা জালে মাছ ধরতে গেলে পটের নিচ থেকে মানুষের কঙ্কাল বের হয়ে আসে। তিনি বিষয়টি দেখে  গ্রামবাসীকে খবর দিলে স্থানীরা ছুটে এসে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাঝরাতে কঙ্কাল টি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

উদ্ধারকৃত কঙ্কালের সাথে থাকা জামাকাপড় দেখে এটি আব্দুর রাজ্জাকের কঙ্কাল বলে নিশ্চিত করেন তার ছেলে সোহাগ হোসেন ও স্ত্রী শাহানারা খাতুন।

নিখোঁজ হওয়া আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ হোসেন জানান, তার পিতা প্রায় সাড়ে নয় মাস আগে নিখোঁজ হয়। সে সময়ে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।  বাওড়ের পানিতে কঙ্কালের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং কঙ্কালের যে পোষাক ছিল সেটি দেখে বুঝতে পারি এটি আমার আব্বা।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আব্দুর রাজ্জাক কৃষি কাজের পাশাপাশি ভারত থেকে বিভিন্ন মালামাল কামলা (জোন) হিসেবে নিয়ে আসতেন। নিখোঁজের সময় সে ভারতে গিয়েছিল কামলা (জোন) হিসেবে। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে কেউ হয়তো তাকে মেরে বাওড়ের ধাপের নিচেই চাপা রাখে। একাধারে বৃষ্টির কারণে ওই ধাপ ধীরে ধীরে কুলিয়া গ্রামের পাশে আসে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে যাই এবং মাঝ রাতে কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে আসছি"। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ