• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

প্রতীক বেছে নিতে এনসিপিকে ইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক    ২ অক্টোবর ২০২৫, ০৫:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

৫০টি প্রতীকের মধ্যে একটিকে বেছে নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপিকে) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতীক পছন্দ করে লিখিতভাবে কমিশনকে জানানোর কথা বলা হয়।

গত ৩০ সেপ্টেম্বর পাঠানো চিঠিতে বলা হয়, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য এনসিপির আবেদন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে পছন্দের প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়। তবে নির্বাচন পরিচালনা বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত নেই।

এতে আরও বলা হয়, দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক পছন্দ করে কমিশনকে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হলো।

বরাদ্দযোগ্য ৫০টি প্রতীক হলো, আলমিরা, খাট, টেলিফোন, ফ্রিজ, মোড়া, উটপাখি, মুড়ি, তবলা, বক, মোরগ, কলম, চার্জার লাইট, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ী, থালা, বেঞ্চ, লিচু, কাঁপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, শঙ্খ, কম্পিউটার, জগ, দোলনা, বালতি, সেলাই মেশিন, কলা, জাহাজ, প্রজাপতি, বেলুন, সোফা, টিউবওয়েল, ফুটবল, বৈদ্যুতিক পাখা, স্যুটকেস, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মগ, হরিণ, টেবিল, মাইক, হাঁস, টেবিল ঘড়ি, ময়ূর, হেলিকপ্টার, মোবাইল ফোন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের