• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ইইউ এক্সপ্লোরেটরি মিশনের সাথে ইসলামী আন্দোলনের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ২ অক্টোবর ২০২৫, ০৬:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন এক্সপ্লোরেটরি মিশনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয় উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত জনাব গোলাম মসিহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,এসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল  খাইরুল আহসান মারজান, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মো: রাজন সিকদার।

ইউরোপিয়ান ইউনিয়নের এক্সপ্লোরেটরি মিশনের টিম লিডার ম্যাটি বাক্কেন, লিগ্যাল এডভাইজর ম্যানুয়েল ওয়ালি উপস্থিত বৈঠকে ছিলেন।

এই মিশনটি আগামি জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশন পাঠানোর সম্ভাব্যতা যাচাই ও রাজনৈতিক দল গুলোর অবস্থান, প্রত্যাশা নিয়ে আলোচনা করার লক্ষ নিয়ে বাংলাদেশে এসেছে।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নাগরিক ভাবনা, বিগত নির্বাচনগুলোর তিক্ত অভিজ্ঞতা, দলের নির্বাচনী ভাবনা, চলমান রাজনৈতিক আন্দোলন বিষয়ে কথা বলেন। এবং রাষ্ট্র পরিচালনায় জনমতের সত্যিকারের প্রতিফলনের জন্য পিআরের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। 

ভিওডি বাংলা/ দিল/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের