• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লেবার পার্টির নিন্দা

নিজস্ব প্রতিবেদক    ২ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ পি.এম.
লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, মানবতার শত্রু নেতানিয়াহু ও তার যুদ্ধাপরাধী সরকার গাজায় গণহত্যা চালিয়ে নিরীহ শিশু, নারী ও বৃদ্ধদের হত্যা করছে এবং বিশ্ব মানবতার কণ্ঠরোধ করতে ত্রাণ বহরেও হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার  (০২ অক্টোবর) এক বিবৃতিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় বহনকৃত মানবিক ত্রাণবাহী নৌযানে ইসরায়েলি দখলদার বাহিনীর নৃশংস হামলা ও বাধা প্রদানের ঘটনাকে মানবতার বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। 

ডাঃ ইরান বলেন, সময় এসেছে বিশ্বের সকল মানবতাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার। ফিলিস্তিনের স্বাধীনতা এবং গাজার অবরুদ্ধ মানুষের মুক্তি আজ শুধু একটি জাতির দাবি নয়, বরং মানবতার মুক্তি ও ন্যায়বিচারের দাবি।

লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরান গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় সাহসিকতার সাথে অংশগ্রহণকারী সকল মানবাধিকারকর্মী, শান্তিকামী ব্যক্তি ও সংগঠনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশেষভাবে তিনি বাংলাদেশের পক্ষ থেকে ফ্লোটিলায় যোগ দেওয়া বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে অভিবাদন জানিয়েছেন।

ডাঃ ইরান আটক হওয়া সকল আন্তর্জাতিক মানবতাবাদী কর্মীর অবিলম্বে মুক্তি দাবি করেছেন এবং বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার।

তিনি বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। অন্যথায় এই অমানবিক নৃশংসতা বিশ্ব শান্তি ও মানবতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।

বাংলাদেশ লেবার পার্টি বিশ্বের সকল মানবতাবাদী, শান্তিকামী ও স্বাধীনতাকামী শক্তিকে ফিলিস্তিনের ন্যায়সঙ্গত আন্দোলনের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে এবং গাজায় চলমান গণহত্যা বন্ধের জোর দাবি জানাচ্ছি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের