• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মায়ের দোয়া নিয়ে খেলতে নেমেছিলাম: মারুফা

স্পোর্টস ডেস্ক    ৩ অক্টোবর ২০২৫, ১১:২৮ এ.এম.
ছবি: সংগৃহীত

 

ছবি: এএফপি

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাঘিনীরা। বল হাতে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তরুণ পেসার মারুফা আক্তার। ম্যাচ শেষে নিজের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন মায়ের দোয়াকে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোতে সংবাদ সম্মেলনে মারুফা বলেন, “ম্যাচের আগে মাকে ভিডিও কল দিয়েছিলাম। তিনি সবসময় সূরা পড়ে আমার জন্য দোয়া করেন। বাবাকে দিতে পারিনি, উনি বাটন ফোন ব্যবহার করেন-বাটন ফোনে তো ভিডিও কল করা যায় না (হাসি)।”

ম্যাচের প্রথম ওভারেই দুই ইনসুইংয়ে সাজঘরে ফেরান পাকিস্তানের ওমাইমা সোহাইল ও ইনফর্ম সিদরা আমিনকে। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না পেরে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১২৯ রানে। সহজ লক্ষ্য তাড়া করে ৭ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। এতে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।

নিজের বোলিং পরিকল্পনা নিয়ে মারুফা বলেন, “শুরুতে চেষ্টা করেছি উইকেট-টু-উইকেট বল করতে। জানি আমার বল অনেক সুইং করে, তাই লাইন-লেন্থ ঠিক রাখার চেষ্টা করেছি। জ্যোতি আপুও (নিগার সুলতানা) আমাকে এটাই বলেছে।”

দলের সমর্থন নিয়েও কথা বলেন এই পেসার, “আমার ওপর সবাই অনেক ভরসা করে। যদি বাউন্ডারি খাই তবুও সবাই সাপোর্ট দেয়। আমি অনেক এক্সাইটেড। এটাই আমার জীবনের প্রথম বিশ্বকাপ। দুই মাস আগ থেকেই ঘুমাতে পারিনি-শুধু ভেবেছি কীভাবে ভালো করতে পারি, কীভাবে ম্যাচ উইনার হতে পারি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার