• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ফ্রান্স নয়, আলজেরিয়ার জার্সি গায়ে লুকা জিদান

স্পোর্টস ডেস্ক    ৩ অক্টোবর ২০২৫, ০৩:০৪ পি.এম.
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। সংগৃহীত ছবি

ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত হলেও খেলেছেন ফ্রান্সের হয়ে। এবার তার ছেলে লুকা জিদান ডাক পেলেন আলজেরিয়ার জাতীয় দলে। চলতি মাসে ফিফা বিশ্বকাপ বাছাইয়ে সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে মাঠে দেখা যাবে ২৭ বছর বয়সী এই গোলরক্ষককে।

ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও সিনিয়র দলে সুযোগ পাননি লুকা। সম্প্রতি ফিফার অনুমতিতে জাতীয়তা বদল করে দাদা-দাদির দেশ আলজেরিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবলে নাম লিখিয়েছেন তিনি। বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাডার হয়ে খেলছেন লুকা।

আলজেরিয়ার কাবাইলি অঞ্চল থেকে লুকার দাদা-দাদি ফ্রান্সে স্থায়ী হয়েছিলেন। সেই সূত্রেই বাবার মাধ্যমে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি।

আগামী ৯ অক্টোবর সোমালিয়ার বিপক্ষে ও ১৪ অক্টোবর উগান্ডার বিপক্ষে ম্যাচের জন্য লুকাকে দলে নিয়েছে আলজেরিয়া। গ্রুপ জি-তে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। উগান্ডা চার পয়েন্ট পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে। বাকি দুই ম্যাচে একটি জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে আলজেরিয়ার আগামী বিশ্বকাপের টিকিট।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার