• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাংশায় দাম্পত্য কলহে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৩ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোররাতে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহননকারী গৃহবধূ একই গ্রামের আল-আমিন অরফে চুন্নুর স্ত্রী আল্পনা (২২)। দাম্পত্য জীবনে তাদের একটি নয় মাস বয়সী ছেলে সন্তান রয়েছে। গৃহবধূ আল্পনা আরও চার-পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে আল্পনা নিজ ঘরের আড়ার সাথে শাড়ির কাপড় দিয়ে ফাঁস নেন। তার স্বামী আল-আমিন শব্দ পেয়ে বিষয়টি টের পান এবং চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে কাঁচি দিয়ে শাড়ির কাপড় কেটে তাকে নামানো হলে তিনি মারা গেছেন বলে নিশ্চিত হন সবাই।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ কারণেই আল্পনা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আল আমিন ও আল্পনা উভয়েরই এটি দ্বিতীয় সংসার। প্রথম সংসার থেকে দু’জনেরই সন্তান রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন পাংশা মডেল থানার এসআই সাজ্জাদ হোসেন শাওন।

এ ব্যাপারে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


ভিওডি/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার