• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শাকিবের সিনেমার প্রি-প্রোডাকশনে হাজির আমির খান!

বিনোদন ডেস্ক    ৩ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পি.এম.
শাকিব খান-আমির খান-ছবি সংগৃহীত

আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’। ইতোমধ্যেই ছবির পোস্টার প্রকাশ হয়েছে। পোস্টারে দেখা যায়, হাতে অস্ত্র নিয়ে ঘিরে থাকা মানুষের মাঝে দাঁড়িয়ে আছেন শাকিব খান। প্রকাশের পর থেকেই এটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।  

ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজনায় নির্মিত এ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে। ছবির অন্যতম আকর্ষণ বলিউডের খ্যাতনামা চিত্রগ্রাহক অমিত রায়, যিনি সালমান খান ও রণবীর কাপুরের একাধিক সিনেমায় কাজ করেছেন।

গত বুধবার (১ অক্টোবর) ‘প্রিন্স’-এর পরিচালক আবু হায়াত মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি জানান, অমিত রায়ের সঙ্গে ছবির প্রি-প্রোডাকশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। পোস্টে দেখা যায় অমিত রায়, আবু হায়াত মাহমুদ, শিরিন সুলতানা এবং আরও চমকপ্রদ উপস্থিতি বলিউড তারকা আমির খান।

আসলে, যেহেতু ছবির কাজ নিয়ে মুম্বাইয়ে অমিত রায়ের সঙ্গে বৈঠক হচ্ছিল, সেটিই ছিল আমির খানের শুটিং সেট। সেই সুবাদেই সেখানে হাজির হন এই বলিউড অভিনেতা।

ছবিগুলো পোস্ট করে নির্মাতা আবু হায়াত লেখেন- ‘প্রি-প্রোডাকশনের এই মুহূর্তগুলো আমাদের জন্য খুবই বিশেষ। ধন্যবাদ অমিত দা, আমাদের এমন সুন্দর অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য।’

শোনা যাচ্ছে, ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা। যদিও বিভিন্ন নাম শোনা গেলেও, নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’