• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি’ : মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক    ৩ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পি.এম.
শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা ও বাংলাদেশ নারী দলের পেসার মারুফা আক্তার।সংগৃহীত ছবি

নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার। পাকিস্তানের বিপক্ষে তার আগুনঝরা স্পেল মুগ্ধ করেছে শুধু দর্শক নয়, কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকেও।

বাংলাদেশ একাদশে একমাত্র বিশেষজ্ঞ পেসার ছিলেন মারুফা। ম্যাচের প্রথম ওভারেই টানা দুই বলে ফিরিয়ে দেন পাকিস্তানের দুই ব্যাটার সিদরা আমিন ও ওমাইমা সোহেলকে। নিখুঁত লাইন-লেংথ আর সুইংয়ে পাকিস্তানি টপ অর্ডারকে চাপে ফেলে দেন এই তরুণ পেসার। মুহূর্তেই বিশ্বজুড়ে ক্রিকেটভক্তদের নজর কাড়েন তিনি।

বাংলাদেশি পেসার মারুফা আক্তার।

শ্রীলঙ্কার সাবেক তারকা ফাস্ট বোলার মালিঙ্গা নিজের অফিসিয়াল ফেসবুকে লিখেছেন,
‘একেবারে নিখাদ স্কিল। অসাধারণ নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’
তিনি ইঙ্গিত করেছিলেন সেই ইনসুইং ডেলিভারির দিকেই, যেটিতে বোল্ড হয়েছিলেন সিদরা আমিন। অনেকেই বলছেন, এটি হতে পারে বিশ্বকাপের সেরা বল।

শুধু মালিঙ্গাই নন, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজও। তিনি বলেছেন,
‘ও অনেক সুইং পেয়েছে, কিন্তু শুধু সুইং পেলেই হবে না—ঠিক লাইন ও লেন্থে বল করতে হবে। মারুফা সেটাই করেছে, আর তার পুরস্কারও পেয়েছে। টানা দুই উইকেট নিয়ে প্রায় হ্যাটট্রিকের সামনে ছিল। আগেও ওকে দেখেছি, দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিতে গিয়ে তার গতি ও অ্যাকশন আমাকে মুগ্ধ করেছিল। আজকের প্রথম ওভারে যা দেখলাম, একজন ফাস্ট বোলারের স্বপ্নের শুরু।’

একাদশে একমাত্র পেসার হয়েও এমন দারুণ সূচনা নিঃসন্দেহে বাংলাদেশ দলের জন্য বড় প্রাপ্তি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা