• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনে ১০০ আসন ছেড়ে দেবে জামায়াত : পরওয়ার

নিজস্ব প্রতিবেদক    ৩ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পি.এম.
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর  সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে জাতীয় নির্বাচনে ১০০ আসন ছেড়ে দেবে জামায়াতে ইসলামী।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ছাত্রশিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে জামায়াত ইসলামী। তবে সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। ঐক্য হলে তাদের কিছু সিট ছাড়তে হবে। সেক্ষেত্রে ১০০ আসনও ছেড়ে দিতে হতে পারে। তবে কমপক্ষে ২০০ আসনে নির্বাচন করবে জামায়াত।

তিনি বলেন, যেসব আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা ক্ষীণ বা কখনো নির্বাচন করিনি সেসব আসন ছেড়ে দেয়া হতে পারে। কেউ যদি মনে করে নিজের আসন থেকে অন্য কোথাও সে বেশি জনপ্রিয়, তাহলে ভোটার তালিকা স্থানান্তর করতে হবে।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের পাশাপাশি স্থানীয় জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ভিওডি/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস