• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নলছিটিতে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি    ৩ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির নলছিটিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমকে সামনে রেখে মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ইলিশ সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় শুক্রবার (০৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে নলছিটি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ সময়ে দেশব্যাপী ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলে সভায় জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি, নলছিটি থানা পুলিশের প্রতিনিধি, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি, নলছিটি পৌরসভা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর এডভোকেট আল আমীন, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা শাহাদাৎ ফকিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দেড় শতাধিক জেলে ও মৎস্যজীবী সভায় অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য এ মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখার গুরুত্ব তুলে ধরেন। তারা সতর্ক করে বলেন, প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধ করা না গেলে জাতীয় সম্পদ ইলিশ একসময় অস্তিত্ব সংকটে পড়তে পারে। তাই জেলেদের অভিযানকালীন সময়ে নদী থেকে ইলিশ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

ভিওডি/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী