• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ জামায়াত-বিএনপির

নিজস্ব প্রতিবেদক    ৩ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের সময়সীমা ঘোষণা করেছেন। নির্বাচন কমিশনও শুরু করেছে প্রস্তুতি। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টাও ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

রাজনীতির মাঠ কিংবা চায়ের স্টল-সর্বত্রই আলোচনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। অন্যদিকে, জামায়াতসহ বেশকিছু দলের পিআরের দাবিতে আন্দোলন এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মত দ্বিমতের মধ্যে ভোটের সময়সীমা নিয়ে সংশয়ের কথা জানিয়ে আসছেন রাজনীতিবীদ থেকে সাধারণ মানুষের অনেকেই।

তবে, সম্প্রতি জাতিসংঘে যোগ দিয়ে পৃথক আয়োজনে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্য- ‘এই সরকারকে অনেক মানুষ দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চায় এবং অনেক আন্তর্জাতিক মহল নির্বাচন আটকাতে অর্থ ঢালছে’- নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে এমন বক্তব্যে নির্বাচন নিয়ে আস্থা হারাতে চায় না দলগুলো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, ‘অনেক রাজনৈতিক দল নির্বাচন পেছাতে তালবাহানা শুরু করেছে। তারা একদিকে প্রার্থী ঘোষণা করছে, অন্যদিকে নানান কর্মসূচি দিচ্ছে নির্বাচন পেছাতে। তাতে কি কোনো লাভ হয়েছে? মানুষ তো নির্বাচনের দিকে হাঁটছে।’

নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো শঙ্কা দেখছে না জামায়াত। ফেব্রুয়ারিকে মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে দলটি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘একটি বড় দল মনে করে সবকিছু তাদের কথায় হতে হবে। এটা তো কোনো রাজনীতি না। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো সমাধান নেই।’

ভিওডি/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের