• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজশাহীতে ছাত্রদল কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ

মতিহার (রাজশাহী) প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ১২:২০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজশাহীতে এক ছাত্রদল কর্মীকে তুলে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনা ঘটেছে শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মতিহার থানার বুধপাড়া এলাকায়। 

আহত ছাত্রদল কর্মীর নাম রবিউল ইসলাম আশিক (২৪)। ওই এলাকাতেই তার বাড়ি। মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বুধপাড়া থেকে উদ্ধার করে আশিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা গভীর রাতে আশিককে দেখতে হাসপাতালে ভিড় করেন।

আহত ছাত্রদলকর্মী আশিকের ভাই রুবেল হোসেন অভিযোগ করে বলেন, কিছুদিন আগে নগরীর বুধপাড়াসহ ৩০নং ওয়ার্ড এলাকায় বিএনপির পোস্টার-ব্যানার লাগায়। এ সময় জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশানের ৩০নং ওয়ার্ড উত্তর শাখার একজন নেতা আশিককে গুলি করে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার জেরে শুক্রবার রাতে আশিককে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। 

ছাত্রদল করার কারণেই আশিকের ওপর জামায়াতের লোকেরা হামলা করেছে-বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে ছাত্রদল কর্মীর ওপর হামলার নিন্দা জানিয়ে ছাত্রদল নেতা লিমন বলেন, শুধু ছাত্রদল করার কারণে আশিককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আমরা এর উপযুক্ত জবাব দেব। এ বিষয়ে রাতে ও শনিবার সকালে জামায়াত নেতা সোহেল রানার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

জামায়াত নেতা সোহেল রানারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, ঘটনার অভিযোগ এখনও তাদের কাছে জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার