• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

রাজবাড়ীতে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রাজবাড়ী প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস ট্রেনিং এবং ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।

শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ কর্মবিরতি শুরু হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে।

কর্মবিরতির অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীরা ইপিআই কার্যক্রম ও আসন্ন টিসিভি (টাইফয়েড) টিকাদান ক্যাম্পেইনসহ সব কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

কর্মবিরতিতে নেতৃত্ব দেন রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সবুজ শাহীন এবং সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্বাস্থ্য সহকারী নেতারা বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী