• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সাতক্ষীরা টিটিসির দুই শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ০৩:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দুই শিক্ষকের বিরুদ্ধে ইচ্ছেমাফিক ক্লাস নেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

ফলে টিটিসির প্রশিক্ষণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ অভিভাবকরা।

তথ্যানুসন্ধানে জানা যায়, কম্পিউটার ট্রেডের ইন্সট্রাক্টর মঈনুল ইসলাম ও ইলেকট্রিক্যালের ইন্সট্রাক্টর শহিদুল ইসলাম নিজেদের ইচ্ছা মাফিক ক্লাস নিয়ে থাকে। সঠিক গাইডলাইন ফলো না করে ক্লান নেন তারা। প্রত্যেক ট্রেডের জন্য বরাদ্দকৃত মালামাল সঠিক পদ্ধতিতে ক্রয় না করে ভূয়া বিল-ভাউচারের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের কাছ থেকে বিল পাশ করিয়ে নেন। এছাড়ও ক্লাসের নির্ধারিত সময়ে প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে বিভিন্ন চায়ের দোকানে তাদের আড্ডাও দিতে দেখা যায়।

যার ফলাফল স্বরূপ বিপর্যয় নেমেছে টিটিসির এই দুই ট্রেডের শিক্ষার্থীদের ওপর। সম্প্রতি কম্পিউটার ট্রেডের ২৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মাত্র এক জন পাশ করতে পেরেছে। অন্যদিকে ইলেকট্রিক্যালে ২৪ জন প্রশিক্ষনার্থীর মধ্যে ১০ জন পাশ করতে পেরেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রশিক্ষনার্থী ও অভিভাবকরা অভিযোগ করে বলেন এভাবে চলতে থাকলে এক সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের মান কমতে থাকবে। যা কারও কাম্য নয়। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এসকল অভিযোগের বিষয়ে জানতে কম্পিউটার ট্রেডের ইন্সট্রাক্টর মঈনুল ইসলাম ও ইলেকট্রিক্যালের ইন্সট্রাক্টর শহিদুল ইসলাম এর ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তারা রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার