• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পি.এম.
বিএনপির সভাপতি লিয়াকত হোসেন লিটন। ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত হোসেন লিটন (৪৫)-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মোছাঃ নার্গিস আক্তার (৩৮) নামের এক নারী গত রোববার (২৮ সেপ্টেম্বর) ঈশ্বরদী থানায় এ মামলা করেন।

অভিযুক্ত লিয়াকত হোসেন লিটন দিলপাশার ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের আফজাল মহুরীর ছেলে। আর মামলার বাদী মোছাঃ নার্গিস আক্তার চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিবাহের প্রলোভন দেখিয়ে গত ১১ মাস ধরে লিটন বিভিন্ন স্থানে নিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। পাবনার ঈশ্বরদী থানাধীন স্বপ্নদ্বীপ রিসোর্ট, বগুড়ার একটি আবাসিক হোটেল এবং তার কয়েকজন বান্ধবীর বাসায় নিয়ে গিয়ে লিটন জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ রাতে (প্রায় ৯টার সময়) ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টের একটি কক্ষে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। পরবর্তীতে বিবাহের চাপ প্রয়োগ করলে লিটন প্রথমে নানা টালবাহানা শুরু করেন এবং পরে তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন।

বাদী আরও জানান, তিনি ২৭ সেপ্টেম্বর ভাঙ্গুড়ার বিএলবাড়ী স্কুল অ্যান্ড কলেজ এলাকায় গিয়ে লিটনের সঙ্গে দেখা করে পুনরায় বিবাহের দাবি জানান। কিন্তু লিটন সেখানে তাকে ভয়-ভীতি প্রদর্শন করে ও স্থান ত্যাগের জন্য চাপ সৃষ্টি করেন। স্থানীয়রা আশ্বাস দেওয়ায় তিনি বাড়ি ফিরে যান।

এরপরের দিন, ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫১ মিনিটে, লিটনের বন্ধু মোঃ আঃ রহিম বাচ্চু নিজের মোবাইল ফোন থেকে বাদীর মোবাইলে কল দিয়ে তাকে হুমকি দেন এবং বলেন, এই বিষয়ে বেশি কিছু করলে ক্ষতি হবে। বাদীর দাবি, রহিম বাচ্চু তার কাছ থেকে বিয়ে দেওয়ার কথা বলে তিন লক্ষ টাকা নিয়েছে, যার প্রমাণস্বরূপ সিসিটিভি ফুটেজ রয়েছে।

ঘটনা সম্পর্কে জানতে অভিযুক্ত লিয়াকত হোসেন লিটনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী