• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নেত্রকোণায় ৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নেত্রকোণা প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ০৪:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণার ব্যতিক্রমধর্মী সংগঠন আধুনিক শরীর চর্চা কেন্দ্র ১১০ এর পক্ষ থেকে ২০২৫ শিক্ষাবর্ষে একঝাক মেধাবী বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর ) রাতে সাতপাই কেডিসি রোড আধুনিক শরীর চর্চা কেন্দ্র ১১০ এর অফিস কক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

আধুনিক শরীর চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মুখলেছুর রহমান খান এর সভাপতিত্বে ও এডভোকেট কাইয়ুম খান উথান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহবুবুল গাফফার ঠাকুর তোলন, ইন্জিনিয়ার বেলাল হোসেন, ব্যাংক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান জামাত নেতা আব্দুর রউফ,শরীর চর্চা কেন্দ্রের সদস্য মোঃ শফিক চৌদুরী, মোঃ আব্দুল আওয়াল, মোঃ ওয়ারেস আলী। এছাড়া আধুনিক শরীর চর্চার কেন্দ্রের সকল সদস্য ও অভিভাবক বৃন্দ  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষক ও অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। শুধু বিশ্ববিদ্যালয় পড়াশোনা নয়, পাশাপাশি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান তারা।

পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন মেডিক্যাল কলেজে চান্স প্রাপ্ত ০৮ জন শিক্ষার্থীকে রজনী গন্ধা ফুল ক্রেস্ট কলম তজবি প্রদান করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার