• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গাজাগামী ত্রাণবাহী নৌকায় ড্রোন হামলার নির্দেশ ছিল নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক    ৪ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

গত মাসের শুরুর দিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দু’টি নৌযানে সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা অভিমুখী ওই নৌযান দু’টি তিউনিসিয়ায় নোঙর করা ছিল। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে মার্কিন দুই গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, বিশ্বের বিভিন্ন দেশের ৪০টির বেশি নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশে রওনা হয়েছিল। এসব নৌযানে মানবিক সহায়তা ও ফিলিস্তিনপন্থি প্রায় ৫০০ মানুষ ছিলেন। তাদের মধ্যে একটিতে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন।

৮ ও ৯ সেপ্টেম্বর ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে উনিসিয়ার সিদি বু সাঈদ বন্দরের কাছে নোঙর করা নৌকাগুলোর ওপর আগুন সৃষ্টিকারী দাহ্য পদার্থ নিক্ষেপ করে। এতে দুটি নৌকা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। হামলায় পর্তুগিজ পতাকাবাহী ‘ফ্যামিলি’ এবং ব্রিটিশ পতাকাবাহী ‘আলমা’ নৌকাকে আলাদা করে নিশানা করা হয়।

আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, বেসামরিক মানুষ বা স্থাপনার ওপর দাহ্য পদার্থ দিয়ে হামলা নিষিদ্ধ। নেতানিয়াহু বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনও এ বিষয়ে মন্তব্য করেননি।

ইসরায়েল এক দশকেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় নৌ অবরোধ চালিয়ে আসছে। ২০০৯ সালের জানুয়ারিতে প্রথমবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি আন্তর্জাতিক সামুদ্রিক উদ্যোগ, যা গাজার ওপর নৌ অবরোধ ভেঙে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। হামলার পর, গত বুধবার থেকে গাজার জলসীমায় প্রবেশের আগেই সব নৌকা জব্দ এবং আরোহীদের গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান