• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মধুপুরে মোবাইল কোর্টে অবৈধ চায়না জাল ধ্বংস

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ০৬:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী উন্মুক্ত জলাশয়ে কারেন্ট জাল বা চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। এই আইনের ধারাবাহিকতায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার হাওদা বিলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। 

শনিবার (৪ অক্টোবর) বিকেলে শুরু হওয়া এ অভিযানে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগের ভিত্তিতে হাওদা বিল এলাকা তল্লাশি চালানো হয়। এসময় ১৫টি চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, নিষিদ্ধ এ ধরনের জাল ব্যবহারের ফলে মাছসহ বিভিন্ন প্রজাতির জলজ জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, যা পরিবেশের জন্য বড় হুমকি। তাই অভিযানে জব্দ করা জালসমূহ দ্রুত ধ্বংস করা হয়েছে।

এসময় স্থানীয় জনগণ প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, চায়না জাল ব্যবহারের কারণে বিলের মাছ দিন দিন কমে যাচ্ছে। এ ধরনের নিয়মিত অভিযান চালানো হলে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষা পাবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জলজ জীববৈচিত্র্য রক্ষা ও মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার