• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক    ৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ এ.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দখলদার বাহিনীর এই হামলায় আরও ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শুক্রবার রাতে সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধে ইসরাইলকে নির্দেশ দেন। কিন্তু তার এ নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শনিবার আরও ৪৬ জনকে হত্যা করেছে দখলদাররা। এরমধ্যে সর্বশেষ গাজা সিটির তুফ্ফাহ এলাকার একটি বাড়িতে হামলা চালিয়ে একসঙ্গে ১৭ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

যারা নিহত হয়েছেন তাদের মধ্যে তিনজন ত্রাণ প্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের অভিযানে নিহত ১৪ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের অভিযানে নিহত ১৪
অপরদিকে তুফ্ফার এক বাড়িতেই হামলা চালিয়ে যে ১৭ জনকে ইসরাইলিরা হত্যা করেছে তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এরমধ্যে সবচেয়ে কম বয়সি শিশুটির বয়স মাত্র ৮ মাস।

শনিবার মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৪ জনে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকায় দুর্ভিক্ষ চরম আকার ধারণ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) গত এক দিনে তাদের হামলা বা অভিযানের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এখনো পর্যন্ত সাম্প্রতিক হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: আলজাজিরা

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম