• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ইলন মাস্ক নেটফ্লিক্স বয়কটের ডাক দিলেন

বিনোদন ডেস্ক    ৫ অক্টোবর ২০২৫, ০৬:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক নেটফ্লিক্সের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। মাস্ক অনুসারীদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন বাতিল করার আহ্বান জানিয়েছেন, কারণ শিশুদের জন্য তৈরি একটি অ্যানিমেটেড অনুষ্ঠানে ট্রান্সজেন্ডার চরিত্র দেখানোর বিষয়টি তিনি নিন্দনীয় মনে করছেন।

মাস্ক অভিযোগ করেন, নেটফ্লিক্স তথাকথিত ‘ওয়োক কালচারের পক্ষপাত’ করছে এবং শিশুদের সামনে এলজিবিটিকিউ বার্তা ছড়িয়ে দিচ্ছে। এ নিয়ে তিনি এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে একাধিক পোস্ট ও রিপোস্টে হ্যাশট্যাগ ‘নেটফ্লিক্স বাতিল করুন’ ব্যবহার করেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি অন্তত ২৬ বার এমন পোস্ট দিয়েছেন।

বিতর্কের সূত্রপাত হয়, যখন মাস্ক একটি ডানপন্থি অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করেন। পোস্টে নেটফ্লিক্স শো ‘ডেড এন্ড: প্যারানরমাল পার্ক’ থেকে একটি ক্লিপ ছিল, যেখানে চরিত্র বার্নি জানায়, সে একজন ট্রান্সজেন্ডার। পোস্টে উল্লেখ করা হয়েছিল, শোর রেটিং সাত বছর বয়সী শিশুদের জন্য।

তবে জ্যাক ব্যারাক, যিনি বার্নির কণ্ঠ দিয়েছেন এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম খোলাখুলি ট্রান্স অভিনেতা, মাস্কের দাবিকে প্রত্যাখ্যান করে লেখেন, আপনারা যত ভয় ছড়াবেন, ছড়াতেই পারেন, কিন্তু বহু শিশু ও অভিভাবক আমাকে বলেছেন- এই চরিত্র তাঁদের জীবনে আশার আলো এনেছে!

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’