• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ি প্রতিনিধি    ৫ অক্টোবর ২০২৫, ০৬:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাাড়া বাজারের মধ্য রাতে হাজী ইসমাইল মার্কেটে আগুনে অন্তত ১৯ টি দোকান পুড়ে গেছে।  

শনিবার (০৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে অন্তত ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের পাশাপাশি গুইমারা বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তবে খবর পেয় রামগড় ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই মার্কেটের ১৯ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ব্যাবসায়ীদের। তবে কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি কেউ। ফায়ার সার্ভিস ও দোকান মালিকের ধারণা বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

গুইমারা থানার ওসি এনামুল হক জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা হচ্ছে। এখনও  ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।

তবে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগেছে বলে অভিযোগ করে দ্রুত গুইমারায় ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানান স্থানীয়রা।

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার