• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন

বিনোদন ডেস্ক    ৫ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পি.এম.
অভিনেত্রী আজমেরী হক বাঁধন । ছবি: সংগৃহীত

বাংলাদেশের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজের জীবনের গভীরতম অনুভূতি, সমাজ থেকে প্রত্যাখ্যাত হওয়ার অভিজ্ঞতা ও ব্যক্তিগত সংগ্রামের কথা জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানালেন নিজের মতো করে বাঁচাই তার মূল লক্ষ্য। আর এই পথচলায় কারও মতামত বা সমালোচনায় তার ‘কিছু যায় আসে না’।

বাঁধন লিখেছেন, ‘আমি চেয়েছিলাম সেই রকম মেয়ে হতে যাকে সবাই পরিচালিত করবে, যে বাধ্য হবে, খুশি করবে, চুপচাপ মানিয়ে নেবে। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি চেষ্টা করেছিলাম আমার পরিবার যেমন মেয়ে চেয়েছিল, সমাজ যেমন নারী আশা করেছিল, ঠিক তেমন হতে। কিন্তু আমি ব্যর্থ— আর সেজন্য আমি নিজেকে ধন্যবাদ জানাই। কারণ আমার জন্ম হয়নি অন্য কারও চিত্রনাট্য অনুযায়ী বাঁচার জন্য।’

তিনি আরও লিখেছেন, ‘আমার কথাগুলো মানুষকে অস্বস্তিতে ফেলে, আমার কাজ তাদের স্বাচ্ছন্দ্যের সীমানায় মানায় না। আমি জানি, আমার সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয় কিন্তু আমি নিষ্ঠুর নই। আমি মানুষকে আঘাত করি না বা অসম্মান করি না, এমনকি যখন তারা আমার সঙ্গে সেটা করে তখনও না। এখন ৪০ পেরোনোর পর আমি নিজের সঙ্গে শান্তি স্থাপন করেছি। আমি আমার জীবন আমার শর্তে বাঁচি— স্বাধীনভাবে, সততার সঙ্গে, ক্ষমাহীনভাবে।’

বাঁধনের মতে, যারা তার অবস্থান বা জীবনযাপন পছন্দ করেন না তারা চাইলে তাকে উপেক্ষা করতে পারেন, ব্লক করতে পারেন, ঘৃণা করতে পারেন- ‘সত্যি বলছি, আমার কিছু যায় আসে না। কারণ আমি যাদের অস্বস্তিতে ফেলি, তাদের বিপরীতে আরও অনেকে আছে যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে বোঝে, যারা আমার সত্যের মধ্যে শক্তি খুঁজে পায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমি নিজেকে ভালোবাসি।’

পোস্টের শেষে তিনি নিজেকে উদ্দেশ করে লেখেন, ‘আমি ভেঙে যাইনি। আমি কেবল সেই পৃথিবীর জন্য অস্বস্তিকর যে পৃথিবী আসল নারীদের ভয় পায়। আমি তোমাকে ভালোবাসি, আজমেরী হক বাঁধন সেই নারী যাকে তুমি অবশেষে হওয়ার সিদ্ধান্ত নিয়েছ।’

আজমেরী হক বাঁধনের এই খোলামেলা পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার সাহসিকতা ও আত্মমর্যাদার প্রশংসা করেছেন, আবার কেউ কেউ সমালোচনাও করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’