• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ব্রাহ্মণবাড়িয়া (ডিবি) অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৬ অক্টোবর ২০২৫, ০৬:০৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত আতশবাজি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার (০৫ অক্টোবর রাতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল সদর থানার পুনিয়াউট গোলচত্ত্বরের পশ্চিম পাশে অভিযান চালায়। এসময় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিপুল পরিমাণ আতশবাজি ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে Big Color আতসবাজি ২৬০ প্যাকেট, Fancy আতসবাজি ৭০৬ প্যাকেট, Kitkat আতসবাজি ২৭০ প্যাকেট এবং Colour Koti আতসবাজি ৬২ প্যাকেটসহ মোট ১,২৯৮ প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার ৮৬০ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন,হৃদয় খান,  বিলকিছ বেগম;মোঃ আল আমিন, মোঃ মনির হোসেন ।

এছাড়া সোমবার (০৬ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা ৩৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের আরেকটি অভিযানে সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকা থেকে ২ কেজি লিটন মিয়া নামে এক ব্যক্তিকে  গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী