• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বাঁশখালীতে লবন মাঠ দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৪

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৭ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে লবন মাঠ ও চিংড়ি ঘের দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ছররা গুলিতে দুই কিশোরসহ চারজন আহত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত থেমে থেমে  উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত উভয়পক্ষের চারজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে তাদের  অবস্থা গুরুতর হওয়ায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত দুই কিশোর ছাড়া অপর দুজন হলেন আবু তাহের (৫৫) ও মো. রুবেল (২১)

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম সরল এলাকায় দীর্ঘদিন ধরে লবণ মাঠ ও চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে আবুল মনসুর গ্রুপ ও কবির আহমদ গ্রুপের মধ্যে বিরোধ রয়েছে। প্রভাব বিস্তার ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে আগেও বেশ কয়েকবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সৌরভ দেব বলেন,  আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লবণ মাঠ ও চিংড়ি ঘের নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই মারামারির ঘটনা ঘটে। এর আগে বিভিন্ন সময় বিষয়টি সমাধানের জন্য দুই পক্ষকে নিয়ে একাধিকবার থানায় বৈঠক হয়েছে।

সোমবার রাতেও এ নিয়ে দুই পক্ষের লোকজন মারামারিতে জড়ালে কয়েকজন আহত হন।ঘটনাস্থল বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে । এখনো এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি। । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার