• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৭ অক্টোবর ২০২৫, ০১:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৭ অক্টোবর) সকাল ৭টা ৩৫ মিনিটে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, পাংশা মডেল থানার এসআই রাজিব ঢালী ও যৌথবাহিনীর অফিসার ফোর্সের সহায়তায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে স্থানীয় মনির বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশে ডুমুর গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হাতে তৈরি সচল ওয়ান শুটার পাইপ গান, একটি সবুজ রঙের তাজা কার্তুজ, পাঁচটি সবুজ রঙের পটকা, একটি হাঁসুয়া ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার