• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুড়িগ্রামে প্রবীন দিবস উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি    ৭ অক্টোবর ২০২৫, ০২:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

"একদিন তুমি পৃথিবী গড়েছো,আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে" এই প্রতিপাদ্যকে ধারন করে নানান আয়োজনে কুড়িগ্রামে  ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিস র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। 

মঙ্গলবার (৭অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালীটি বের হয় পরে ফুলকুড়ি মিলায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে শতাধিক প্রবীনকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত এ খুদা,  সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হুমায়ুন কবীর, প্রবীন সামিউল ইসলাম নান্টু,সমাজসেবা কর্মকর্তা মেহদী হাসান,সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,ফজলুল করিম ফারাজী, সুজন মোহন্ত,মশিউর রহমান বিপুলসহ অনান্যরা।

বক্তব্যে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,পরিবারের প্রবীনদের ভুমিকা অপরিসীম। আমরা প্রবীনদের হাত ধরে পৃথিবীতে এসেছি।প্রবীনরা যাতে অবহেলার পাত্র না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।কেননা আমরাও একদিন প্রবীন হবো।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার