• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

প্রবাসী নাজিম উদ্দিনের বাড়ি ফেরা আর হলো না

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৭ অক্টোবর ২০২৫, ০৬:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

প্রিয় জন্মভূমিতে ফিরেছিলেন চট্টগ্রামের বাঁশখালীর প্রবাসী মুহাম্মদ নাজিম উদ্দিন সিকদার (৪৫)। কিন্তু দেশে পা রাখতেই শেষ হলো তার জীবনযাত্রা।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) রাতে ওমান থেকে বিমানে দেশে ফেরেন নাজিম উদ্দিন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

প্রবাসী নাজিম উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের মৃত হাছান সিকদারের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই হেফাজ উদ্দিন। 

হেফাজ উদ্দিন জানান, আমার বড় ভাই নিয়মিতই দেশে আসা–যাওয়া করতেন। মঙ্গলবার সকালে দেশে আসার কথা জানিয়েছিলেন, কিন্তু কোন ফ্লাইটে এসেছেন তা জানতাম না। এখন আমি আগারগাঁওয়ে ভাইয়ের লাশ গ্রহণের জন্য আছি।

জানা গেছে, প্রবাসী নাজিম উদ্দিন দীর্ঘ দেড় যুগ ধরে ওমান ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা করতেন। দুবাইয়ে তার একটি বোরকা (গার্মেন্টস) ফ্যাক্টরি রয়েছে, যেখানে বহু বাংলাদেশি কাজ করেন। এছাড়া ওমানে তার একটি রেস্টুরেন্টও রয়েছে।

হঠাৎ মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকার মানুষের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার