• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভালোবাসায় ভরা ঋতুপর্ণার পোস্ট

বিনোদন ডেস্ক    ৭ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পি.এম.
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সংগৃহীত ছবি

অভিনয়, সংসার ও মাতৃত্ব—সব দায়িত্বই সমান দক্ষতায় সামলাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সোমবার (৬ অক্টোবর) স্বামী সঞ্জয় চক্রবর্তীর জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে মিষ্টি শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে ঋতুপর্ণা সেনগুপ্তর মিষ্টি শুভেচ্ছা।

ছোটবেলা থেকেই পরিচিত ছিলেন ঋতুপর্ণা ও সঞ্জয়। দীর্ঘ বন্ধুত্বের পর প্রেমে পরিণতি পায় এবং ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর তারা বিয়ে করেন। প্রায় ২৬ বছরের পথচলায় এখনো তারা সমানভাবে একে অপরের সঙ্গী।

ঋতুপর্ণা জানিয়েছেন, সপ্তম শ্রেণিতে পড়াকালীনই সঞ্জয়ের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। পরে সঞ্জয় বিদেশে পড়তে গেলেও সম্পর্ক টিকে থাকে। তিনি বলেন, “বাবা চাইতেন ছেলেটি শিক্ষিত হোক, মা চাইতেন ভালো পরিবারের। সঞ্জয় দুটো শর্তই পূরণ করেছিল।”

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

বর্তমানে সঞ্জয় মোবিঅ্যাপস নামের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও, থাকেন সিঙ্গাপুরে। তাদের দুই সন্তান—ছেলে অঙ্কন ও মেয়ে নিয়ার জন্ম ও পড়াশোনাও সেখানে। তাই অভিনেত্রীকে প্রায়ই দেখা যায় কলকাতা ও সিঙ্গাপুরে সময় ভাগ করে নিতে।

ব্যস্ত ক্যারিয়ারের পাশাপাশি পরিবার ও সন্তানদের যত্নে সময় দেওয়ায় ঋতুপর্ণা আজও অনেকের কাছে অনুপ্রেরণা।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’