• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

‘দলগতভাবেই জিততে চাই’ : হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক    ৭ অক্টোবর ২০২৫, ০৯:০৭ পি.এম.
অনুশীলনের ফাঁকে এসে নিজের অভিমত জানান হামজা চৌধুরী।। সংগৃহীত ছবি

এশিয়ান কাপ বাছাইয়ে ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে এসে নিজের অভিমত জানিয়ে গেছেন হামজা চৌধুরী।

জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে হামজা বলেন, ‘কোচ সব বড় সিদ্ধান্ত নেন। আমি অভিজ্ঞতা দিয়ে সহায়তা করি। দল কঠোর পরিশ্রম করছে, ইনশাআল্লাহ পরিকল্পনা ঠিক আছে।’

অনুশীলনে হামজা চৌধুরী।

সিঙ্গাপুর ম্যাচের হার নিয়ে এখনও হতাশ তিনি। ‘বড় মুহূর্তে আমরা নিজেদের হতাশ করেছি। রক্ষণে আরও ভালো করলে হয়তো গোল হজম করতে হতো না। তবে এবার আমরা জয়ের জন্য প্রস্তুত।’

দলের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, ‘এটা ফুটবল—চলতে গেলে চ্যালেঞ্জ আসবেই। আমরা কোনো অজুহাত দেব না। আমাদের স্কোয়াড খুব ভালো।’

কোচ হাভিয়ের কাবরেরার প্রতি বিশ্বাস নিয়েও কথা বলেন তিনি। ‘কোচের সঙ্গে আমার সম্পর্ক দারুণ। তিনি বুদ্ধিমান, তরুণ দলটাকে ভালোভাবে গড়ে তুলছেন।’

মিডফিল্ডার হিসেবে দুই দিকেই অবদান রাখতে চান হামজা। ‘আমার লক্ষ্য রক্ষণ ও আক্রমণ—দুটোতেই পার্থক্য গড়ে দেওয়া। এই দায়িত্ব আমি উপভোগ করছি।’

পরিবারও এসেছে এবার তাঁর সঙ্গে, যা তাকে আরও অনুপ্রাণিত করছে। ‘ফুটবল দলগত খেলা। মেসি বাংলাদেশের হয়েও খেললে জেতার জন্য টিম স্পিরিট আর ট্যাকটিকসই আসল। একতা থাকলে আমরা জাতি হিসেবে সফল হব।’

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার