• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শিবচরে সহীহ কুরআন তেলাওয়াতের অনুশীলন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর জেলার শিবচরে অবস্থিত আন্তর্জাতিক মানসম্পন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ মশকো (তেলাওয়াত অনুশীলন) ক্লাস। 

বুধবার (৮ অক্টোবর) সকালে মাদ্রাসার শিবচর শাখা প্রাঙ্গণে  এ মশকো ক্লাসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ মশকো প্রদান করেন আন্তর্জাতিক বিচারক ও একাধিক দেশ থেকে পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা কারী শায়েখ শোয়াইব আল-আজহারী। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিশ্বমঞ্চে কুরআনের সৌন্দর্য তুলে ধরেছেন। তার নেতৃত্বে এই মাশক ক্লাসে শিক্ষার্থীরা কুরআনের সুরেলা ও সহীহ তেলাওয়াতের বাস্তব অনুশীলন করে।

এসময় আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী হাফেজ উসমান গণি, হাফেজ জোবায়ের আহমেদ এবং মাদ্রাসার অন্যান্য অভিজ্ঞ ওস্তাদগণ। তাঁরা কুরআন তেলাওয়াতের সঠিক উচ্চারণ, তাজবিদের নিয়ম, মাখরাজের সঠিকতা এবং সুরের ভারসাম্য বজায় রাখার ওপর বিস্তারিত আলোচনা করেন।

শায়েখ শোয়াইব আল-আজহারী তার বক্তব্যে বলেন,কুরআন শেখার সর্বোত্তম পদ্ধতি হলো অনুশীলন যাকে আমরা মশকো বলি। কুরআন শুধুমাত্র মুখস্থ করাই যথেষ্ট নয় বরং সহীহভাবে তেলাওয়াত করা হচ্ছে প্রকৃত হিফজ ও তেলাওয়াতের সৌন্দর্য।

তিনি আরও বলেন, কুরআনের প্রতিটি অক্ষর ও শব্দের সঠিক উচ্চারণ রক্ষা করা প্রতিটি হাফেজ ও কারীর দায়িত্ব। এজন্য নিয়মিত মশকো ক্লাসে অংশগ্রহণ করা এবং অভিজ্ঞ কারীদের তত্ত্বাবধানে অনুশীলন করা অত্যন্ত জরুরি।

মাদ্রাসার মোহতামীম অনুষ্ঠানে বলেন, আমাদের লক্ষ্য শুধু ভালো ছাত্র তৈরি করা নয় বরং এমন হাফেজ ও কারী তৈরি করা যারা কুরআনকে হৃদয়ে ধারণ করবে এবং সারা বিশ্বে ইসলামের বার্তা ছড়িয়ে দেবে। এ জন্য আমরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও পরিবেশ গড়ে তুলেছি।

বিশেষ এই মশকো ক্লাসে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা আন্তর্জাতিক কারীদের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করে অনুপ্রাণিত হয়। শিক্ষার্থীরা জানায়, এমন অভিজ্ঞ কারীদের কাছ থেকে শেখার সুযোগ তাদের তেলাওয়াতের মান ও আত্মবিশ্বাস বাড়াবে।

মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসার পরিচালক বেলাল মাদানি সাহেব জানায়, নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা বাড়াতে এ ধরনের বিশেষ মশকো ক্লাস, তাজবিদ কর্মশালা ও হিফজ প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজন করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার