• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ওমানে সড়ক দুর্ঘটনায় সাত প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ভিওডি বাংলা ডেস্ক    ৮ অক্টোবর ২০২৫, ০৮:১৪ পি.এম.
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত প্রবাসীর মৃত্যু। সংগৃহীত ছবি

ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের বরাতে জানা যায়, মাছধরা শেষে ফেরার পথে তাদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই কয়েকজন মারা যান এবং বাকিরা হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান। নিহতদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত সবাই সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। একসঙ্গে একই এলাকার সাতজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, নিহতদের কেউ কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ওমানপ্রবাসী বাংলাদেশিরা। বিষয়টি তদারকি করছে ওমানস্থ বাংলাদেশ দূতাবাসও।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার