• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আলদীন লন্ডনে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমানের সাথে তার দফতরে মতবিনিময় করেছেন। মতবিনিময় মেয়র লুৎফর রহমান বলেন, “অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য অবদান রাখা এওয়ার্ড বিজয়ী সাংবাদিক আনোয়ার আলদীনকে আমি লন্ডনে স্বাগত জানাই।”

মেয়র আশা প্রকাশ করেন, বাংলাদেশে গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হবে এবং সঠিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার আরও সুসংহত হবে।

তিনি বলেন, বাংলাদেশে সাধারণ মানুষের মৌলিক অধিকার যেমন স্বাধীনভাবে মত প্রকাশ, আইন ও বিচার, শিক্ষা ও চিকিৎসা কোনোভাবেই যেন বাধাগ্রস্ত না হয় বা বৈষম্যের শিকার না হয়, সেটাই আমাদের প্রত্যাশা। একই সাথে তিনি চায়না ও ভারতের মতো বাংলাদেশের জন শক্তিকে জন সম্পদ হিসেবে কাজে লাগানোর উপর জোর দেন।

সাংবাদিক আনোয়ার আলদীন বৃটেনে বাংলাদেশি কমিউনিটির রাজধানীখ্যাত টাওয়ার হ্যামলেটসের প্রথম নির্বাচিত মেয়র লুৎফর রহমানের সাথে সাক্ষাৎ করে সন্তোষ প্রকাশ করেন এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির অগ্রগতি, শিক্ষা, নেতৃত্ব বিকাশ ও সামাজিক অংশগ্রহণ বিষয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যের প্রথম অশ্বেতাঙ্গ নির্বাচিত মেয়র হিসেবে লুৎফর রহমান ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরোর নির্বাহী মেয়র যা যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল, যার অর্থনৈতিক মূল্য প্রায় ৪০ বিলিয়ন পাউন্ড এবং জনসংখ্যা প্রায় ৩ লাখ ৫০ হাজার। তিনি প্রায় সাড়ে ১০ হাজার কর্মকর্তা ও কর্মচারীর নেতৃত্ব দেন।  এই এলাকায় যেমন রয়েছে আধুনিক বিজনেস সিটি ক্যানারী ওয়াফ, তেমনি রয়েছে বাংলা টাউন এবং টাওয়ার অব লন্ডন-এর মতো ঐতিহাসিক স্থাপনা, যা লন্ডনের সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক গুরুত্বকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর গত তিন বছরে মেয়র লুৎফর বেশ কয়েকটি উদ্ভাবনী জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছেন যার কিছু যুক্তরাজ্যে প্রথমবারের মতো চালু হয়েছে এবং জাতীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। একই সঙ্গে তিনি নানা চ্যালেঞ্জেরও সম্মুখীন হয়েছেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার আলদীনকে এ সময় আরও শুভেচ্ছা জানান নির্বাহী মেয়রের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার (এথনিক মিডিয়া) মুহাম্মদ জুবায়ের, মেয়র অফিসের মিডিয়া প্রধান জর্জি রবার্টসন ও পলিসি এডভাজার সান হেনরি এবং অন্যান্য কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, তরুণ উদ্যোক্তা এবং প্রভাষক ড. মোঃ আতাউর রহমান, কমিউনিটি নেতা বাপ্পী হোসেন প্রমুখ।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার