• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক    ৯ অক্টোবর ২০২৫, ০৯:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়ারত শেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান।

বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি। রাত ১১টা ১৫ মিনিটের দিকে গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বিএনপির সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, “ম্যাডাম হঠাৎ জানান যে তিনি কবর জিয়ারত করবেন। সেই অনুযায়ী তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। আগে থেকে দলীয় নেতাদের কিছুই জানানো হয়নি।”

আরেক নেতা জানান, “ম্যাডাম হঠাৎ করে কেন কবর জিয়ারত করতে এসেছেন, তা আমরা জানি না। তবে তিনি সর্বশেষ ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে এখানে আসেন। কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর মুক্তি পেলেও আর আসেননি। এখন আগের তুলনায় তিনি অনেকটা সুস্থ আছেন।”

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, রাত ১১টার আগে খালেদা জিয়া কুরআন তিলাওয়াতের জন্য কবরস্থানে আসেন এবং ১১টা ১৫ মিনিটের দিকে ফিরে যান।

এর আগে রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। তিনি কিছুটা খাওয়া-দাওয়া করতে পারছেন।”

চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে তিনি বলেন, “উনার মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়া গেলে বিদেশে নেওয়ার প্রস্তুতি রয়েছে।” 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের